ADVERTISEMENT

টেকনাফের শাহপরীরদ্বীপে সাড়ে ৩ লাখ ইয়াবা জব্দ

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

আজ ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর রাতে বিসিজি স্টেশন টেকনাফ শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই ইয়াবা জব্দ করে।

জানা যায়, ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে টেকনাফ শাহপরী দ্বীপ এলাকায় লেঃ কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় তিনজন ব্যক্তিকে দেখতে পায় কোস্ট গার্ড সদস্যরা। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বাঁশি এবং টর্চ লাইটের মাধ্যমে তাদের থামার সংকেত দিলে পাচারকারীরা সাদা রংয়ের তিনটি বস্তা ফেলে অন্ধকারে পালিয়ে যায়।

গ্রামের মধ্যে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে পরিত্যক্ত বস্তা দুইটি তল্লাশী করে তিন লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উক্ত তথ্য নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিনুল হক জানান, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ড জিরো টলারেন্সনীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.