ADVERTISEMENT

কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন ব্লক পয়েন্ট এলাকায় ডলফিনটি দেখতে পায় ট্যুর গাইড ফজলুর রহমান। পরে ফজলু কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়।

ফজলুর রহমান বলেন, ট্যুরিস্ট নিয়ে লেম্বুরবন যাওয়ার পথে সৈকতে নামতেই মৃত ডলফিনটি চোখে পড়ে। জোয়ারের স্রোতে ডলফিনটি ভেসে এসে আটকে রয়েছে।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলে, গত ২দিনে কুয়াকাটা সৈকতে ২টি মৃত শুশুক ও ১টি ইরাবতী ডলফিন ভেসে আসলো। এর আগেও সমুদ্র সৈকতে প্রায় ২০টির মতো ডলফিন ভেসে এসেছে। এগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকরী উদ্যোগ গ্রহণ করা উচিত।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আমরা বনবিভাগের সঙ্গে কথা বলে কিছু স্যাম্পল সংগ্রহ করে পরবর্তীতে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করবো।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.