ADVERTISEMENT

জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে নগর ছাত্রলীগের মিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক

স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক, সন্ত্রাস ও জঙ্গিবাদী রাষ্ট্রবিরোধী সংগঠন খুনি জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু এবং সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে দারুল ফজলস্থ দলীয় কার্যালয় হতে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে কোতোয়ালী মোড়ে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন স্বাধীন দেশের পবিত্র মাটি ত্রিশ লক্ষ শহীদের রক্তে সিক্ত। স্বাধীনতার দুশমন উগ্র সাম্পদায়িক জঙ্গিবাদী সংগঠন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানাই।

পেট্রোল বোমায় ঝলসানো বাংলাদেশ, বাতাসে লাশের পোড়া গন্ধ মানুষ হত্যার বিভৎস উৎসব বাংলার মানুষ আর দেখতে চাইনা।

উক্ত মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ইয়াছিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, খোরশেদ আলম মানিক, সম্পাদক মন্ডলীর সদস্য এম এ হালিম সিকদার মিঠু, ওসমান গনি বাপ্পি, কাজী মাহমুদুল হাসান রনি, আব্দুল আহাদ, সহ সম্পাদক শুভ ঘোষ, এম হাসান আলী, সদস্য মোশরাফুল হক চৌধুরী পাবেল, মোহাম্মদ আরাফাত রুবেল, ইমাম উদ্দীন নয়ন, মুহাইমিনুল ইসলাম রাহিম, ওয়াহিদুল আলম, ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, সাধারণ সম্পাদক রাকিব হায়দার, কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি ফখরুল রুবেল, মহসিন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাঈম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ, পাহাড়তলী থানা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান প্রিন্স, সাধারণ সম্পাদক আরমান, চাঁন্দগাও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবিব সেতু, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি কাইয়ুম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ফয়সাল, সাধারণ সম্পাদক ইমাম হোসেন ইমন, ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাবেদ রহিম মুন, ১৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি গোলামুর রহমান রিজান, ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুহৃদ বড়ুয়া শুভ প্রমুখ।

সমাবেশে বক্তারা, নগরীর প্রতিটি পাড়া মহল্লায়, দেশবিরোধী এই অপশক্তি ও তাদের দোসরদের চিহ্নিত করে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.