বিশ্বে ২৪ ঘণ্টায় আরও সাড়ে ৬ হাজার মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

করোনায় বিশ্বে গেলো ২৪ ঘণ্টায় আরও প্রায় সাড়ে ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে চার লাখের বেশি।

সোমবার রাশিয়ায় সর্বোচ্চ ৭৯০ জনের প্রাণহানি হয়েছে। এদিন দেশটিতে কোভিড রোগী শনাক্ত হয়েছে প্রায় ১৮ হাজার। এছাড়া দিনে সর্বোচ্চ ৪১ হাজার রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। যদিও প্রাণহানি হয়েছে মাত্র ৪৫ জনের।

দ্বিতীয় সর্বোচ্চ ৬ শতাধিক মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়। ২৪ ঘণ্টায় ইরানে মারা গেছে সাড়ে ৫শ’র বেশি মানুষ। এছাড়া যুক্তরাষ্ট্র, ভারত, তুরস্ক, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, ভিয়েতনামে দুই শতাধিক করে মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানী ৪৫ লাখ ৮৮ হাজার ছাড়ালো। সংক্রমিত ২২ কোটি সাড়ে ১৯ লাখের মতো।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ সম্পর্কিত আরও পড়ুন

পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রীবাস-ট্রাকসহ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বাস-ট্রাকসহ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.