ADVERTISEMENT

টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

স্পোর্টস ডেস্ক:

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও একই ধারা রাখতে চাইছে টাইগাররা। তাই সিরিজে প্রথমবারের মতো টস জিতে ব্যাটিং নিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশ আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নেমেছে। তবে নিউজিল্যান্ড দলে পরিবর্তন এসেছে দুটি। অভিষেক হচ্ছে পেসার বেন সেয়ার্সের। ফিরেছেন হামিশ ব্যানেটও।

মিরপুর স্টেডিয়ামে প্রথম ম্যাচেই ধরাশায়ী হয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিং পেয়েও নিজেদের ইতিহাসে যৌথভাবে সর্বনিম্ন ৬০ রানে গুটিয়ে গেছে। জবাবে বাংলাদেশ জয় তুলে নেয় ৩ উইকেট হারিয়েই। যে জয়টি আবার এসেছে আগের ১০ ম্যাচে হারের তিক্ত স্বাদের পর।

বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ( অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ : টম ল্যাথাম (অধিনায়ক, উইকেট রক্ষক), রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকলস, কোল ম্যাকনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, বেন সেয়ার্স ও হামিশ ব্যানেট।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.