ADVERTISEMENT

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আটক ১০

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে কাজির দেউড়ি এলাকায় বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এই ঘটনা ঘটে।

এতে বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। আলোচনা সভায় একটি মিছিল নিয়ে যোগ দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, মিছিলে কয়েকজন মামলার আসামি ছিল। তারা মিছিল নিয়ে আসতে চাইলে পুলিশ সামনে যাওয়ার পর পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.