ADVERTISEMENT

মরক্কোয় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহদৎ হোসেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. শাহদৎ হোসেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নতুন রাষ্ট্রদূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি আশা করেন নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে মরক্কোর সাথে বিদ্যমান বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।

নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.