ADVERTISEMENT

ভাসানচরে চোরাই মালামালসহ ৪ রোহিঙ্গা আটক

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৪১ নম্বর ক্লাস্টার থেকে চোরাই মালামালসহ ৪ রোহিঙ্গা কিশোরকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও এফআইএস।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে নোয়াখালী এসপি শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো.এরশাদ, মো.রফিক, কামাল হোসেন ও ওমর ফারুক।

এসপি শহীদুল ইসলাম জানান, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৪১ নম্বর ক্লাস্টার সেল্টারের সোলার প্যানেল চুরি করে নিয়ে যাওয়ার সময় ৬৩ ক্লাস্টারের সামনে থেকে এপিবিএন সিভিল টিম ও এফআইএস সদস্যরা ৪ রোহিঙ্গাকে মালামালসহ আটক করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.