ADVERTISEMENT

গ্রামের মানুষকে আগে টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি বলেছেন, গ্রামগঞ্জের মানুষদের আগে টিকা দেওয়া হবে। কারণ গ্রামের লোকেরা টিকা কম পেয়েছে।

শনিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, গ্রামে মৃত্যুর সংখ্যা বেড়েছে। কিন্তু তারা টিকা কম পেয়েছে। এ কারণে আমরা গ্রামগঞ্জের মানুষদের বেশি টিকার দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। আগে মুরুব্বিদেরকে টিকা দিতে হবে। তাদেরকে সুরক্ষিত করতে হবে। তার পরে পর্যায়ক্রমে আমরা সকলেই পাব।’

জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.