মেঘনা নদীতে আলুবোঝাই ট্রলারডুবি, নিখোঁজ নারী

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে আলুবোঝাই ট্রলারডুবিতে বেলায়াতুন নেসা (৫২) নামের এক নারী নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার কাজিরগাঁও গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার মোল্লারচর গ্রামের আবদুল জলিলের স্ত্রী।

গজারিয়া নৌ-পুলিশের অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম বলেন, মুন্সিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরগামী একটি ট্রলার মেঘনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় তিনজন পুরুষ সাঁতরে তীরে উঠলেও একজন নারী নিখোঁজ রয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.