চট্টগ্রামে একদিনে আরও ২১৬ জনের করোনা শনাক্ত: মৃত্যু তিনজন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় (নতুন) এক হাজার ৩৭ জনের নমুনা পরীক্ষায় ২১৬ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১৩৯ ও উপজেলার ৭৭ জন।

চট্টগ্রামে ১০ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে, শনিবার (২৬ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টগ্রাম নিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৬৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৬ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে পাঁচজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের ছয়জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়।

এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭৪ জনে। একই সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২১৬ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৭ হাজার ৩৭০ জনে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.