ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানী ঢাকার খিলগাঁও রেলগেইট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১০টায় দুর্ঘটনায় নিহত ব্যবসায়ীর নাম ইলিয়াস মাহমুদ কিরণ (৪৭)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক মো. শাহজাহান বলেন, রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি মালবাহী ট্রেনের নিচে পড়ে ইলিয়াসের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়, মাথায়ও আঘাত পান।

পথচারীরা তাকে উদ্ধার করেন। সংবাদ পেয়ে তার পরিচিত আরেক ব্যবসায়ী হাবিব তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ইলিয়াস সাইনবোর্ড লাইটিংয়ের কাজ করতেন। বৃহস্পতিবার সকালে বাসা থেকে কাজে বের হয়ে দুর্ঘটনার শিকার হন। দুই মেয়ের জনক ইলিয়াস নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নরউত্তমপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। বাসাবো এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন এই ব্যবসায়ী।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.