ভোলায় ইউপি নির্বাচন: ভোট কেন্দ্রে গোলাগুলিতে নিহত যুবক

জেলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলাগুলিতে মনির (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ সোমবার (২১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত যুবক মনির (২৫) চর ফকিরা এলাকার বশির উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইয়াসিন ও ইউনুস সিকদারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হন মনির।

পরে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন বাশাক বিষয়টি নিশ্চিত করেন।

ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানান, সকালে দুই কাউন্সিলর প্রাথীর মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। তবে ভোটকেন্দ্র ও আশপাশের পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.